সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৯:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিপীড়িতদের আইনি সহায়তা দিতে সরকার অঙ্গীকারবদ্ধ

নিপীড়িতদের আইনি সহায়তা দিতে সরকার অঙ্গীকারবদ্ধ

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, নিপীড়িত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ।

সোমবার রাজধানীর বনানীতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী মিথ্যা মামলা করার প্রবণতা থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানান। তিনি বলেন, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে সরকার বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি আরও জানান, কেউ যদি লিগ্যাল এইড সেবা থেকে বঞ্চিত হন, তাহলে তা আইন মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। আদালতে যাওয়ার আগে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য লিগ্যাল এইডের সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি।

যৌন নির্যাতনের শিকার হলেও যারা আদালতে যেতে পারেন না, তারা লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পাবেন বলেও আশ্বস্ত করেন আইনমন্ত্রী।

তিনি আরও বলেন, মামলা জট কমানোর লক্ষ্যেই লিগ্যাল এইড কর্মসূচি সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি মামলা চলাকালীন সময়েও চাইলে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রাখা হয়েছে।