সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাইকোর্টের রুল: জাতীয় পার্টি ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ হবে না জানতে চাওয়া

হাইকোর্টের রুল: জাতীয় পার্টি ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ হবে না জানতে চাওয়া

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (আনিসুল ইসলাম অংশ) পাশাপাশি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে হাইকোর্ট রুল জারি করেছে। রুলের জবাব আগামী দুই সপ্তাহের মধ্যে দিতে হবে মামলার বিবাদীদের।
 

রোববার (১১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন। এর আগে, গত ৭ জানুয়ারি জাতীয় পার্টি ও এনডিএফকে নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে করা রিটের শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছিল।
 

জাতীয় পার্টির জিএম কাদের অংশ নির্বাচনে ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে। চূড়ান্ত প্রার্থী তালিকা গত ২৬ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী প্রকাশ করেন।
অপরদিকে, জাতীয় পার্টি (আনিসুল ইসলাম) ও জেপির নেতৃত্বে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক জোট এনডিএফ ১১৯ আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।