সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ

ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ

সহপাঠী হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার এবং অভিযুক্ত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেছেন তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নেন। এ সময় তারা ‘দাবি মোদের একটাই—সাকিবুল হাসান রানা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ এবং ‘সাকিব হত্যার বিচার চাই’—এমন নানা স্লোগান দেন।

অবরোধের ফলে ফার্মগেট ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আন্দোলনের ঘোষণার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তেজগাঁও কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি কলেজের প্রধান ফটক, ফার্মগেটমুখী সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।