মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৭:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চিড়ার পোলাও রেসিপি

চিড়ার পোলাও রেসিপি

চিনিগুঁড়া বা কালিজিরা চালের পোলাও তো অনেক হলো, এবার রাঁধুন ভিন্ন কিছু। এই ধরুন, চিড়ার পোলাও। চিড়া দিয়ে রান্না করা পোলাও স্বাদেও আনবে ভিন্নতা। রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ

চিড়ার পোলাও

উপকরণ: চিড়া ১ কাপ, কারিপাতা ১টি (যদি থাকে), মাঝারি ১টি আলু কিউব করে কাটা, মাঝারি ১টি গাজর কিউব করে কাটা, পেঁয়াজকুচি বড় ১টি, আদাকুচি আধা চা-চামচ, রসুনকুচি আধা চা-চামচ, কাঁচা মরিচ ২–৩টি, তেজপাতা ১টি, গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, চিনি স্বাদ অনুসারে, সাদা তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদ অনুসারে। 

প্রণালি: প্রথমে চিড়া ঝেড়ে বেছে নিতে হবে। এরপর ধুয়ে রাখুন। নরম ও ঝরঝরে করে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, আলু, গাজর দিয়ে কিছুক্ষণ নাড়ুন। পেঁয়াজকুচি, রসুনকুচি, আদাকুচি, কারিপাতা, কাঁচা মরিচ দিয়ে নাড়তে হবে। লবণ ও চিনি দিয়ে দিন। এরপর ভিজিয়ে রাখা চিড়া দিন। ৫–৬ মিনিট ঢেকে রাখুন এবং সবশেষে গরমমসলার গুঁড়া ছিটিয়ে পরিবেশন করুন।