শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:০৫:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পোরশা সীমান্ত থেকে বাংলাদেশি যুবক আটক, বিএসএফের হাতে হস্তান্তর

পোরশা সীমান্ত থেকে বাংলাদেশি যুবক আটক, বিএসএফের হাতে হস্তান্তর

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে সুমন (২৪) নামে এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার সকালে সীমান্তের ২৩০ নম্বর পিলারসংলগ্ন এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।
 

আটক সুমন পোরশা উপজেলার নিতপুর পুরাতন বাজারের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মন্টু কামারের ছেলে।
 

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে অসাবধানতাবশত সীমান্তবর্তী এলাকায় গেলে ভারতের স্থানীয়দের সহায়তায় বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে তাকে ভারতের জগজীবনপুর বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে আটক রয়েছেন বলে জানা গেছে।
 

এ বিষয়ে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। আটক যুবককে দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।