রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৭:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

কর্ণফুলীতে চঞ্চল্যকর স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী আজিজ কে র‌্যাব-৭ গ্রেফতার করেছে....!

কর্ণফুলীতে চঞ্চল্যকর স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী আজিজ কে র‌্যাব-৭ গ্রেফতার করেছে....!

চট্টগ্রাম প্রতিনিধি:-

 

চট্টগ্রাম উপজেলার কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকায় একটি ভাড়া বাসায় স্ব-পরিবারে বসবাসরত স্বামী মোঃ আজিজ মিয়ার সাথে পারিবারিক কলহের জেরে গত ৩০ জুলাই ইট দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। এতে স্ত্রী নিহত হয়েছেন, নিহত ভিকটিম পেশায় একজন গার্মেন্টস কর্মী এবং  বসবাস করতেন। গুরুত্বর রক্তাক্ত জখম করে বাসা থেকে পালিয়ে যায়। পরর্বতীতে ভিকটিমের পরিবার স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিমের মৃত্যু হয়।
 

উক্ত ঘটনায় ভিকটিমের বড় মেয়ে বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় মোঃ আজিজ মিয়াকে  এজাহারনামীয় প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩১, তারিখ ৩০ জুলাই ২০২৫ইং,  ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০।
 

র‌্যাব-৭, চট্টগ্রাম মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় প্রধান আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্নিত মামলার এজাহারনামীয় প্রধান আসামী ঘাতক স্বামী মোঃ আজিজ মিয়া বান্দরবান জেলার লামা থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৮ আগস্ট ২০২৫ইং তারিখ আনুমানিক ০৫৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১৫ কক্সবাজার এর যৌথ আভিযানিক দল বান্দরবান জেলার লামা থানাধীন মাস্টার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আজিজ মিয়া (৫০), পিতা-নুরুল হক, সাং-দক্ষিণ পূর্ব পালং পাড়া, থানা-আলীকদম, জেলা-বান্দরবান’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।