সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কোটি টাকা প্রতারণার মামলায় জেমস গ্রুপের এমডি কারাগারে

কোটি টাকা প্রতারণার মামলায় জেমস গ্রুপের এমডি কারাগারে

কোটি টাকার প্রতারণার অভিযোগে জেমস গ্রুপের (জেমস ট্রেডিং লি.) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সম্প্রতি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ভাটারা আমলী আদালত পেনাল কোডের ৪২০/৪০৬/৫০৬ নং ধারায় এই আদেশ দেন। আদালতের আদেশের পর শাহাদাতকে কারাগারে পাঠানো হয়।
 

শাহাদাত হোসেন লক্ষ্মীপুর জেলা সদরের ফতেধর্মপুর গ্রামের মো. সামছুল ইসলামের ছেলে। মামলার বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরী। বাদীর আইনজীবী তামান্না পারভীন জানান, আসামী শাহাদাত হোসেন বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরীর সঙ্গে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জামিনের শর্ত লঙ্ঘন করেছেন, যার কারণে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরীর কাছ থেকে একটি ভবনের নিচতলা পাঁচ বছরের জন্য ভাড়া নেন। প্রথম পাঁচ বছর চুক্তি অনুযায়ী ভাড়া দেওয়া হলেও পরবর্তী সময়ে নতুন চুক্তি না করে অবৈধভাবে ভবন দখল করে রাখেন এবং ২০১৯ সাল থেকে কোনো ভাড়া প্রদান করেননি।
 

বাদীর অভিযোগ, তৎকালীন ক্ষমতাসীন সরকারের প্রভাব দেখিয়ে পাঁচ বছরেরও বেশি সময় ধরে ভবন দখল করে রেখেছেন আসামি। এতে বাদী কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ভাড়া চাইলে বাদীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। উপায়ান্তর না পেয়ে বাদী গত ২২ ডিসেম্বর আদালতের দ্বারস্থ হন। আদালত সমস্ত বিষয় আমলে নিয়ে সম্প্রতি আসামির বিরুদ্ধে সমন জারি করেন। জামিন চাইতে গেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাহ ফারজানা জামিন নামঞ্জুর করে শাহাদাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।