সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদারগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মাদারগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

জেলা প্রতিনিধি (জামালপুর):-

 

জামালপুরের মাদারগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জ পৌর বিএনপি ও উপজেলা বিএনপির আয়োজনে র‍্যালি ও আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ র‍্যালিটি প্রহেলা সেপ্টেম্বর বিকাল ৫ টায় বালিজুড়ী  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর তিনি বিএনপির চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন। 

 

মাদারগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 



উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। 

 

মাদারগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  — ছবি ২




সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মান্নান চেয়ারম্যান, সহ-সভাপতি মজিবর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডাঃ এম এ মান্নান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মজনু ফকির,   হাফিজুর রহমান সাকু, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর , পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল সহ প্রমুখ। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মহিলা নেত্রীবৃন্দ, উপজেলা এবং ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীবৃন্দ।