মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৭:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

চোখের জলে শিক্ষকতা থেকে বিদায় নিলেন ৬ শিক্ষক

চোখের জলে শিক্ষকতা থেকে বিদায় নিলেন ৬ শিক্ষক

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


তাঁরা শিক্ষক, আজীবনই শিক্ষক থাকবেন। কিন্তু কাল থেকে নিয়ম মেনে আর বিদ্যালয়ে যেতে হবে না, শিক্ষার্থীদের পাঠদানও করতে হবে না। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ক্লাস্টারভুক্ত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষক আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।


 

চোখের জলে শিক্ষকতা থেকে বিদায় নিলেন ৬ শিক্ষক



বিদায় গ্রহণ মুহূর্তে শিক্ষকরা আবেগপ্রবণ হয়ে যান, অশ্রুসিক্ত হয়ে পড়েন। শিক্ষকতা থেকে বিদায় গ্রহণকারী ৬ শিক্ষক হলেন, পূর্ব প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, খামার দশলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সরকার, নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিমা রাণী চক্রবর্ত্তী, পশ্চিম মন্দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক, কিশামত হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল হক ও প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান চন্দ্র বর্মণ। 

 

চোখের জলে শিক্ষকতা থেকে বিদায় নিলেন ৬ শিক্ষক — ছবি ২



এই ৬ শিক্ষকের বিদায় উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করে প্রাথমিক শিক্ষা পরিবার, কামারপাড়া ক্লাস্টার। কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাহিদুল ইসলাম। 

সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নবেজ উদ্দিন সরকার।

অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আরশাদ ও সোনালী সরকার, সাদুল্যাপুর উপজেলা শিক্ষা অফিসার শম্ভু চরণ দাস, সদর উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান এবং শিক্ষক ফাতেমা খাতুন, বিদায়ী শিক্ষক আবু বকর সরকার ও এনামুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আনিছুর রহমান।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষদের উত্তরীয় পরিয়ে দেন অতিথিবৃন্দ। এছাড়াও তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও অন্যান্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশিত হয়। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সংগীত পরিবেশন করেন।