মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৮:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চুলের যত্নে যেভাবে কাজ করে কুমড়ার বীজ

চুলের যত্নে যেভাবে কাজ করে কুমড়ার বীজ

মিষ্টি কুমড়ার পুষ্টিগুণ অনেক। ত্বক, চুলের সৌন্দর্য থেকে শরীর সুস্থ রাখার মতো একাধিক উপকারিতা রয়েছে এর। শুধু কুমড়োই নয়, এর বীজও পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা চুলের বৃদ্ধির সাথে সৌন্দর্য্য বাড়ায় এই বীজ।

যাদের চুলের গঠন খুব পাতলা তারা এই বীজ ব্যবহার করলে উপকার পেতে পরেন। চলুন জেনে নিই চুলের যত্নে কুমড়ার বীজ যেভাবে কাজ করে।


চুলের গঠন ঠিক রাখে
কুমড়ার বীজে রয়েছে এক ধরনের অ্যামিনো অ্যাসিড যা চুল বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে সালফার, জিঙ্ক, ভিটামিন এ, বি এবং কে, যা চুলকে মজবুত করে, চুলে পুষ্টি যোগায় ও চুলের গঠন ঠিক রাখে।

চুল পড়া কমায়
কুমড়ার বীজে থাকা ফাইটোকেমিক্যাল নামক এক ধরনের উপাদন যা চুল পড়া রোধ করে এবং চুলের ফলিকল মজবুত করে।

মাথার ত্বক সুস্থ রাখে
ত্বক সুস্থ থাকলে চুলও ভালো থাকবে। কুমড়ার বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্ক্যাল্পকে রক্ষা করে। এই বীজ খেলে মাথার ত্বকের প্রদাহ কমে এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধি ঘটে।