মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৬:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ প্রধান

পাকিস্তানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ প্রধান

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পাকিস্তানে শুক্রবার দু’টি পৃথক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

এই দুই হামলার বিষয়ে গুতেরেসের প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘পাকিস্তানে যে সন্ত্রাসী হামলা হয়েছে, তাতে ৫২ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আমরা এর কঠোর নিন্দা জানাই। এক্ষেত্রে দায়ী ব্যক্তিদের অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’

মুখপাত্র বলেন, ধর্মীয় অনুষ্ঠান চলাকালে এই হত্যাযজ্ঞ চালানো হয়। এদিক থেকে ঘটনাটি আরো বেশি জঘন্য হয়েছে। শান্তিপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান লক্ষ্য করে কোন হামলা চালানো আরও বেশি ভয়ঙ্কর।


পাকিস্তান পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, শুক্রবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় ধর্মীয় এক সমাবেশে বিস্ফোরণে ৫২ জন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়।

ইসলাম ধর্মের নবী মুহাম্মাদের জন্মদিন ঈদে মিলাদুন্নবী উদযাপনের জন্য লোকজন একত্রিত হওয়ার সময় বিষ্ফোরণটি ঘটানো হয়। এটিকে একটি আত্মঘাতী হামলা বলে মনে করা হচ্ছে।

এদিকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি মসজিদের ভিতরে পৃথক এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৫ জন নিহত ও ১০ জন আহত হয়।