সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৫০:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মশা তাড়াতে বাড়িতে নিয়ম করে যেভাবে ধূপ জ্বালাবেন

মশা তাড়াতে বাড়িতে নিয়ম করে যেভাবে ধূপ জ্বালাবেন

মশা, মাছি তাড়ানোর প্রাচীন  সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি এই ধূপ। প্রাকৃতিক হওয়ায় শরীরের ক্ষতি করে না। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ধূপ-গাছ জন্মে। গাছের কাণ্ড থেকে যে নির্যাস বা আঠা পড়ে, তা দিয়েই তৈরি হয় ধূপ। বাসায় প্রতিদিন দুই বা তিনবেলা ধূপ দিলে মশার উপদ্রব কমে যায়। 

বাজারে দুই ধরনের ধূপদানি পাওয়া যায়। একটি মাটি দিয়ে তৈরি এবং অন্যটি পিতলের। পিতলের তৈরি ধূপদানির দাম একটু বেশি, তবে অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়। ভালো মানের পিতলের একটি ধূপদানি প্রায় ৮ থেকে ১০ বছর পর্যন্ত ব্যবহারের উপযোগী থাকে।


মশা তাড়াতে বাড়িতে নিয়ম করে যেভাবে ধূপ জ্বালাবেন: 

১। ধূপদানিতে তিন বা চার টুকরো নারকেলের আঁশ দিতে হবে। 

২। এরপর দিয়াশলাই দিয়ে নারকেলের আঁশে আগুন ধরিয়ে তাতে ১ চা চামচ পরিমাণ ধূপের গুঁড়া দিতে হবে।

৩। ধূপ জ্বালানোর পর প্রথম ৫ মিনিট ঘরের জানালা বন্ধ রাখতে হবে। 

৪। এরপর জানালা খুলে দিন। এতে ঘরের মশা চলে যাবে। ১০ মিনিট জানালা খোলা রাখার পর আবার বন্ধ করে দিন। 

৫। ধূপ দেওয়ার পর জানালা বন্ধ রাখাই ভালো। এতে বাইরের মশা ঘরে ঢুকবে না।