শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১২:২৭:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

 

নিহতরা হলেন- সদর উপজেলার বড়কুলো গ্রামের খলিল শেখ (৬০), তার ছেলে তাহাজ্জদ শেখ (৪৫), একই গ্রামের ফেরদৌস (৫০) ও ওসিবুর রহমান (৪০)।

 

পুলিশ জানায়, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্যা ও সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাতার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে সোমবার ভোররাতে খায়ের মোল্যার সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় উজ্জ্বল শেখের সমর্থক খলিল শেখ, তার ছেলে তাহাজ্জদ শেখ ও ফেরদৌসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় সংঘর্ষের মধ্যে খায়ের চেয়ারম্যানের সমর্থক ওসিবুর রহমান (৪০) নিহত হয়।

 

নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদার বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিলে। এ ঘটনার জেরে সোমবার ভোররাতে খায়ের মোল্যার সমর্থকরা প্রতিপক্ষের ওপর হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।