সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
 

নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৩ মার্চ) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে নুনখাওয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে।
 

পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলামের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
 

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, "আমিনুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।"