মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২১:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জেনে নিন ইলিশ মাছ সংরক্ষণ করবেন যেভাবে

জেনে নিন ইলিশ মাছ সংরক্ষণ করবেন যেভাবে

ইলিশ মাছ বাজার থেকে এনে সেদিনই রান্না করে খেলে ভালো। তবে অনেকে আবার ইলিশ মৌসুমের বাইরের সময়ে খাওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দেন। ইলিশ সংরক্ষণ করার পদ্ধতি খুব সহজ। দুভাবে করতে পারবেন বলে জানান রেসিপিবিদ কল্পনা রহমান। আস্ত ইলিশ আঁশসহ সংরক্ষণ করলে বেশি ভালো। প্রতিটা ইলিশ আলাদা প্যাকেটে রাখতে পারলে ভালো। তাহলে একটা বের করতে গিয়ে অন্য সব কটি বাইরে আনতে হবে না। এই পদ্ধতিতে এক মৌসুম চলে গেলেও ইলিশের স্বাদে তেমন একটা বদল আসবে না। ছয় মাস পরও খেতে পারবেন।

আস্ত ইলিশের কানসার ভেতর লেবুর রস আর খোসা রেখেও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এক বছরের জন্য রেখে দিলেও নষ্ট হবে না।


কেটেও রাখতে পারেন। এক ধোয়া দিয়ে নিন। এবার একটি বাটিতে ইলিশগুলো নিন। পানি দিয়ে বাটি টইটম্বুর করে ফেলুন। এবার পানিসহ বাটিটি ডিপ ফ্রিজে রেখে দিন। একইভাবে পানিসহ প্যাকেটের ভেতরও রাখতে পারেন। অনেক দিন রেখে খাওয়াও সম্ভব।

পানিসহ না রাখলে এক সপ্তাহের মধ্যেই খেয়ে ফেলা ভালো। এর বেশি রাখলে আঁশটে গন্ধ হয়ে যাবে বলে জানালেন রেসিপিবিদ। কেটে রাখা টুকরায় মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সয়া সস, লবণ—এগুলো দিয়েও মাখিয়ে রাখতে পারেন। বের করে ভেজে নিলেই হবে।