শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৪:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দিনাজপুরে নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরে নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি


 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদী থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজ সংলগ্ন বানিয়া খাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
 

পুলিশ জানিয়েছে, নিহতদের বয়স আনুমানিক ৩০ বছর। তাদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি ছিল।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে দুই যুবকের মরদেহ ভাসতে দেখে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, “উদ্ধার করা মরদেহ দুটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা নিহতদের পরিচয় শনাক্তের জন্য কাজ করছি।”
 

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম জানান, “মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে, তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। চিরিরবন্দরসহ আশেপাশের থানাগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণসহ ঘটনার সব দিক নিয়ে তদন্ত চলছে।”