সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০২:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আনিসুল হক, শাজাহান খানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৯ জন

আনিসুল হক, শাজাহান খানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৯ জন

রাজধানীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে হত্যা ও হত্যাচেষ্টা সম্পর্কিত মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানসহ ৯ জনের গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। এই আদেশটি আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম জারি করেন, মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে।
 

গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন: সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক ঢাকা-৭ আসনের এমপি সোলায়মান সেলিম, সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহম্মেদ, এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেন।
 

এদের মধ্যে আনিসুল হক, শাজাহান খান এবং আতিকুল ইসলামকে যাত্রাবাড়ী থানার একটি করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
 

মো. তাজুল ইসলামকে খিলগাঁও হত্যাচেষ্টা এবং পল্টন থানার হত্যা মামলায়, কামাল আহমেদ মজুমদারকে মিরপুর থানার হত্যা মামলায় এবং সোলায়মান সেলিমকে লালবাগ থানার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
 

অন্যদিকে, সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহম্মেদকে যাত্রাবাড়ী থানার দুইটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
 

এছাড়াও, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেনকে যাত্রাবাড়ী থানার পৃথক দুইটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।