সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:০১:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

সন্তানদের জন্য বাঁচতে চান সামিউল হক বীর

সন্তানদের জন্য বাঁচতে চান সামিউল হক বীর

অনলাইন ডেস্ক

 

কিডনি রোগে আক্রান্ত হয়ে বর্তমানে অসহায় অবস্থায় আছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার বাসিন্দা সামিউল হক বীর। তার দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে এবং দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করতে হচ্ছে, যার জন্য প্রতিদিন খরচ হয় প্রায় ১০ হাজার টাকা। তবে ডায়ালাইসিসের পরেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সম্প্রতি চিকিৎসক কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। কিন্তু দীর্ঘ চিকিৎসা চালানোর ফলে তার আর্থিক অবস্থা এখন অত্যন্ত শোচনীয়।
 

৪৫ বছর বয়সী সামিউলের দুই ছেলে-মেয়ে রয়েছে, যারা বর্তমানে স্কুল ও কলেজে পড়াশোনা করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি হওয়ায়, দীর্ঘদিন ধরে আয়ের পথও বন্ধ হয়ে গেছে।
 

চিকিৎসকরা জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপনে কমপক্ষে ১৫ থেকে ২০ লাখ টাকা খরচ হবে। তবে এত বিশাল পরিমাণ টাকা খরচ করে কিডনি প্রতিস্থাপন করানো তার পক্ষে সম্ভব নয়। বর্তমানে ধার-দেনা করে ডায়ালাইসিসের খরচ মেটানো হচ্ছে, কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না।
 

এ অবস্থায় সামিউল হক বীর সমাজের বিত্তশালী এবং দয়ালু মানুষদের কাছে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করেছেন। তিনি তার সন্তানদের মুখে হাসি ফোটাতে, তাদের সঙ্গে কিছুদিন আরও বাঁচতে চান। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
 

ব্যাংক অ্যাকাউন্ট:
অ্যাকাউন্ট নাম: সামিউল হক বীর (Md. Samiul Haque Bir)
ব্যাংক: সোনালী ব্যাংক
জেলা: লালমনিরহাট
ব্রাঞ্চ: হাতিবান্ধা
অ্যাকাউন্ট নম্বর: ৫২০৬৮০১০১৯৭০৪

 

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নম্বর:
বিকাশ: ০১৭১৮১১০৭১৭ (পারসোনাল), ০১৫১৮৬৮৪৭৬৪ (পারসোনাল)
নগদ: ০১৫১৮৬৮৪৭৬৪ (পারসোনাল)
রকেট: ০১৫১৮৬৮৪৭৬৪২ (পারসোনাল)
উপায়: ০১৫১৮৬৮৪৭৬৪ (পারসোনাল)

 

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৭১৭২৫৫৪৫৫