রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১২:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

কাকরাইলে রাজনৈতিক সংঘর্ষ নিয়ে আইএসপিআরের বিবৃতি

কাকরাইলে রাজনৈতিক সংঘর্ষ নিয়ে আইএসপিআরের বিবৃতি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

 

রাজধানীর কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তি দিয়েছে।

 

শুক্রবার (৩০ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে কাকরাইল এলাকায় দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গেলেও সংঘর্ষ বাড়তে থাকায় পরে সেনাবাহিনীকে সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়। এসময় সংঘর্ষকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায় এবং এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

 

আইএসপিআর জানায়, শুরুতে আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে শান্ত থাকার এবং আইন মেনে শান্তিপূর্ণভাবে মতপার্থক্য দূর করার আহ্বান জানায়। কিন্তু কিছু নেতাকর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্সে জড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে তারা মশাল মিছিল করে সহিংসতা আরও বাড়িয়ে তোলে। সংঘর্ষকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন ধরানোর চেষ্টা চালায়। এতে বিজয়নগর, নয়াপল্টন ও আশপাশের এলাকায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়।

 

আইনশৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় জননিরাপত্তা রক্ষার্থে তাদের বল প্রয়োগে বাধ্য হতে হয়। ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
“সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেনাবাহিনী সরকারের এই নীতিকে পুনর্ব্যক্ত করছে এবং দেশের শান্তি, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সর্বদা কঠোর অবস্থান নিতে প্রস্তুত।”