শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:১০:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নাটোরের বড়াইগ্রামে শরীফ ওসমান হাদির খুনীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত হয়েছে পৃথক বিক্ষোভ মিছিল।

নাটোরের বড়াইগ্রামে শরীফ ওসমান হাদির খুনীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত হয়েছে পৃথক বিক্ষোভ মিছিল।

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:

 

শুক্রবার বিকেলে বড়াইগ্রাম পৌর জামায়াতের আয়োজনে লক্ষ্মীকোল বাজারে বিক্ষোভ মিছিলের পর সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবুল হোসাইন, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সহকারি সেক্রেটারি হাসানুল বান্না উজ্জল, পৌর আমীর আলমাস হোসেন এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশ বক্তব্য রাখেন।
 

এর আগে উপজেলা নায়েবে আমীর সিরাজুল ইসলাম কোরবান ও পৌর আমীর মীর মহিউদ্দিন বনপাড়া বাজারে, এবং নগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসিনুর রহমান ধানাইদহ বাজারে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন।
 

এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।