মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫২:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ঠাকুরগাঁওয়ে গণপিটুনিতে মোটরসাইকেল চোর নিহত

ঠাকুরগাঁওয়ে গণপিটুনিতে মোটরসাইকেল চোর নিহত

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও):-

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে যাদুরানী বাজারে এ ঘটনা ঘটে।
 

নিহত রুবেল পীরগঞ্জ উপজেলার পাটুয়াপাড়া গ্রামের বাসিন্দা খলিলের ছেলে।
 

হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল জানান, সকালে যাদুরানী বাজারে মুদি দোকানদার আব্দুল মালেক তার মোটরসাইকেলটি দোকানের সামনে রেখে তালা খুলছিলেন। এ সময় রুবেল মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করেন। দোকানদারের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এসে রুবেলকে ধরে ফেলে এবং তাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। রুবেলের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।