মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৭:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুড়িগ্রামে ৩ সংসদীয় আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ঘোষণা

কুড়িগ্রামে ৩ সংসদীয় আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ঘোষণা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর ধারাবাহিকতায় এবার কুড়িগ্রামে তিন আসনে চূড়ান্তভাবে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।
 

দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বলে নিশ্চত করেছেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী।
 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা সূরা বৈঠকে (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) নিয়ে কুড়িগ্রাম-২ আসনে দলটি মনোনয়ন দিয়েছে অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকারকে, উলিপুর উপজেলা নিয়ে কুড়িগ্রাম-৩ আসনে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুব আলম সালেহীকে। অপরদিকে কুড়িগ্রাম- ৪ (চিলমারী,রৌমারী,রাজিবপুর) আসনে মনোয়নন পেয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তাক।
 

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, “কুড়িগ্রাম জেলা সূরা বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কুড়িগ্রামে তিনটি সংসদীয় আসনের প্রার্থী দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে কুড়িগ্রাম-১ আসনের বিষয়ে  কোনো  সিদ্ধান্ত হয়নি।