রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

‘বিটিভিতে গেলে লাশ ফেলে দেব’—চট্টগ্রামে শিল্পীকে প্রাণনাশের হুমকি

‘বিটিভিতে গেলে লাশ ফেলে দেব’—চট্টগ্রামে শিল্পীকে প্রাণনাশের হুমকি

চট্টগ্রামে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি পেয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী শংকর কুমার দে। গতকাল বুধবার দুপুরে একটি অচেনা নম্বর থেকে ফোনে এ হুমকি পান তিনি।
 

এ ঘটনায় আতঙ্কিত হয়ে শংকর কুমার দে চট্টগ্রামের সদরঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তের জন্য আদালতে আবেদন করা হয়েছে। হুমকির সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

শংকর কুমার দে জানান, বিটিভির প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি তালিকাভুক্ত শিল্পী। একইসঙ্গে চট্টগ্রাম কেন্দ্রে সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবেও তালিকাভুক্ত আছেন। তবে গত এক বছর ধরে বিটিভি ঢাকা কেন্দ্র থেকে অনুষ্ঠান পেলেও চট্টগ্রাম কেন্দ্র থেকে কোনো অনুষ্ঠান পাননি।
 

তিনি বলেন, “আমি গান গেয়েই জীবিকা নির্বাহ করি। সম্প্রতি এ বিষয়ে তথ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিবকে লিখিতভাবে জানিয়েছি। এরপর বুধবার দুপুরে ফোনে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে আমাকে হুমকি দেওয়া হয়—বিটিভিতে গেলে হাড়গোড় ভেঙে লাশ ফেলে দেওয়া হবে। এতে আমি ও আমার পরিবার ভীষণ আতঙ্কে আছি।”
 

শিল্পী আরও জানান, থানায় জিডি করার পর থেকে তিনি ঘরবন্দি হয়ে আছেন এবং বাইরে বের হওয়ার সাহস পাচ্ছেন না।
 

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, “জিডিটি আদালতে পাঠানো হয়েছে। তদন্তে হুমকির সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”