মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৬:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গাইবান্ধায় তাঁতীদলের প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধায় তাঁতীদলের প্রতিবাদ সমাবেশ

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


বাংলাদেশ তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রোববার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


 

গাইবান্ধায় তাঁতীদলের প্রতিবাদ সমাবেশ



গাইবান্ধা শহর ও সদর উপজেলা তাঁতীদল এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। প্রধান বক্তা ছিলেন জেলা তাঁতীদলের আহবায়ক আ.স.ম. সাজ্জাদ হোসেন পল্টন।  

সদর উপজেলা তাঁতীদলের আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ মোস্তাক, সদর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ইউনুস আলী আকন্দ, মো. আলম সরকার, মোখলেছুর রহমান, মোস্তাফিজুর রহমান ভুটটু, বৈজু খান, মাসুদ রানা, এটিএম ফেরদৌস পাভেল, খোকা মিয়া প্রমুখ। প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন শহর তাঁতীদলের আহবায়ক তৌহিদুর রহমান তুহিন। 

বক্তারা বাংলাদেশ তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান।