সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জুলাই হত্যা মামলায় প্রথম চার্জশিট দাখিল, আসামি শেখ হাসিনা ও শীর্ষ নেতারা

জুলাই হত্যা মামলায় প্রথম চার্জশিট দাখিল, আসামি শেখ হাসিনা ও শীর্ষ নেতারা

জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রথম চার্জশিট দাখিল করেছে। চার্জশিটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
 

নিহতের মা রীনা বেগম বাদী হয়ে ১৬ জনকে সরাসরি এবং অজ্ঞাতনামা ৮০ জনকে অন্তর্ভুক্ত করে মামলা দায়ের করেছিলেন।
 

ডিএমপি জানিয়েছে, বিভিন্ন থানায় দায়েরকৃত মামলাগুলোর তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে দাখিল করা হচ্ছে। সোমবার আদালতে প্রথম চার্জশিট দাখিল করা হলেও আজকের মধ্যে আরও একটি চার্জশিট দাখিলের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, অন্যান্য কয়েকটি হত্যা মামলার চার্জশিট তৈরি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।