মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:২৯:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নবগঠিত সরকারের প্রতি গণতান্ত্রিক শক্তির প্রত্যাশা পূরণ হয়নি: রুহুল কবির রিজভী

নবগঠিত সরকারের প্রতি গণতান্ত্রিক শক্তির প্রত্যাশা পূরণ হয়নি: রুহুল কবির রিজভী

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ রক্তঝরা আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তার কার্যক্রমে এখনো গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার পূর্ণ প্রতিফলন দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 

রিজভী অভিযোগ করে বলেন, “স্বৈরাচারের দোসররা এখন আদালতে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে। তারা ফ্যাসিস্ট আচরণে ফিরে আসার হুমকি দিচ্ছে—এমন সাহস তারা কোথা থেকে পায়?” তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার অনুসারীরা আদালতের ভেতরে হুমকি-ধামকি দিয়ে অন্তর্বর্তী সরকারকে দুর্বল করার চেষ্টা করছে।
 

তিনি বলেন, “আওয়ামী লীগের ভয়াবহ অপরাধী নেতাদের আদালতে জামাই আদরে হাজির করা হচ্ছে। তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, আদালতকে উপহাস করছে, এমনকি পুলিশের প্রতিও সম্মান দেখাচ্ছে না।”
 

রিজভী অভিযোগ করেন, “এক সময় বিএনপির নেতাদের সাধারণ বন্দীর মতো জেলে রাখা হতো, ডিভিশন পর্যন্ত দেওয়া হতো না। অথচ এখন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্মানসহ আদালতে নেওয়া হচ্ছে, এবং সেখানে তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা এদেরকে এমন সুযোগ দিচ্ছে।”
 

তিনি আরও বলেন, “রাজধানীর বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট শক্তিগুলো মিছিল করছে, বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। অথচ তারা এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে।”
 

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।