সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাইকোর্টের নির্দেশ: লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্রের মেয়াদ না থাকলে ইটভাটা উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে

হাইকোর্টের নির্দেশ: লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্রের মেয়াদ না থাকলে ইটভাটা উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা প্রেস নিউজ

 

অবৈধ ইটভাটা বন্ধ করতে হাইকোর্টের আদেশে বলা হয়েছে, যদি ইটভাটার লাইসেন্স বা পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ না থাকে, তবে প্রশাসন তা উচ্ছেদ করতে বাধ্য থাকবে।
 

২০২২ সালে সারা দেশে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করে অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেন। গত রোববার ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আদালতের আদেশ সংশোধন চেয়ে আবেদন করা হয়।
 

মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির পর আদালত পূর্ববর্তী আদেশ সংশোধন করে অবৈধ ইটভাটার সংজ্ঞা স্পষ্ট করেন। আদেশে বলা হয়, "ড্রাম চিমনি ও ফিক্সড চিমনি সহ যেকোনো ধরনের ইটভাটার জন্য, যদি তা লাইসেন্স বা পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত হয়, তবে সেটি অবৈধ হিসেবে গণ্য হবে।" আদালত আরও উল্লেখ করেন যে, যেভাবেই ইটভাটা পরিচালিত হোক না কেন, লাইসেন্স না থাকলে তা অবৈধ। আদালত পূর্ববর্তী আদেশে থাকা অপসারণ বা ধ্বংসের নির্দেশ বজায় রেখেছেন।
 

শুনানিতে ইটভাটা মালিক সমিতির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং অ্যাডভোকেট কায়সার কামাল জানান, মালিক সমিতির অনেক সদস্যের জিগজ্যাগ পদ্ধতির ইটভাটা রয়েছে, যা এই আদেশের পরে ভাঙা হচ্ছে। তারা চান, এই পদ্ধতির ইটভাটা ভাঙা না হওয়ার জন্য সংশোধন করা হোক।
 

বাদী পক্ষের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, "আইন অনুযায়ী, লাইসেন্স না থাকলে ইটভাটা অবৈধ, সেটা যেভাবেই পরিচালিত হোক না কেন।"