সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:০৫:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

মঙ্গলবার ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

মঙ্গলবার ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

ঢাকা প্রেস নিউজ

 

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর কিছু এলাকায় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সোমবার সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
 

এতে জানানো হয়, ওই দিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত বারিধারা ডিপ্লোমেটিক জোনের রোড নং-১১, ১২, ১৩, ১৪, বারিধারা নিউ ডিওএইচএস, জগন্নাথপুর, নদ্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ারসাহারা, কুড়াতলি, সমগ্র বসুন্ধরা আবাসিক এলাকা (৩০০ ফিট পর্যন্ত) এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের উত্তরপূর্ব পাশ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।