শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৫:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভাই হত্যার বিচার প্রকাশ্যে দেখতে চান হাদির বড়ভাই

ভাই হত্যার বিচার প্রকাশ্যে দেখতে চান হাদির বড়ভাই

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজার নামাজের আগে তার বড়ভাই আবু বকর সিদ্দিক কান্নাজড়িত কণ্ঠে ভাই হত্যার বিচারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।
 

আবু বকর সিদ্দিক বলেন, "আজ ৮ দিন হয়ে গেল। প্রকাশ্য দিবালোকে, জুমার জামাতের পর খুনি গুলি চালিয়ে পার পেয়ে গেছে। আমি চাই, আমার ভাই হত্যার বিচার যেন প্রকাশ্যে এই বাংলার মাটিতে আমি নিজ চোখে দেখতে পাই।"
 

তিনি আরও বলেন, "আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে। ও সব সময় শহীদী মৃত্যু কামনা করতো। হয়তো আল্লাহ তায়ালা তাকে সেই শহীদি মন দান করেছেন।"
 

আবু বকর সিদ্দিক দুঃখের সঙ্গে জানান, "৭-৮ দিন হয়ে গেল, আমরা শহীদ ওসমান হাদির জন্য কিছু করতে পারিনি। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা তার জন্য এবং তার স্ত্রী ও ৮ মাসের শিশুপুত্রের জন্য দোয়া করি। তার মুখের দিকে তাকাতে পারি না।"