সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০২:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বজুড়ে সংঘাতের প্রভাব, ফিলিপাইনে জ্বালানি সংকটে বন্ধ শতাধিক পাম্প

বিশ্বজুড়ে সংঘাতের প্রভাব, ফিলিপাইনে জ্বালানি সংকটে বন্ধ শতাধিক পাম্প

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে জ্বালানি সংকট শুরু হওয়ার পর দেশটিতে তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে এবং পরিবহন খাতেও মারাত্মক চাপ তৈরি হয়েছে।

 

এদিকে BBC জানিয়েছে, ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১১৬ ডলার ১০ সেন্টে পৌঁছেছে, যা ৩ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম ২ দশমিক ৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০২ ডলার ৩০ সেন্টে।

 

গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। তেল ও গ্যাস স্থাপনায় হামলার কারণে গ্যাসের দামও বেড়েছে, যার প্রভাব সরাসরি ভোক্তাদের ওপর পড়ছে। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসের দাম প্রায় ৩ দশমিক ৯৮ ডলারে পৌঁছেছে।


এছাড়া হুথি বিদ্রোহী-দের হামলা ও উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতির পূর্ণ প্রভাব এখনো স্পষ্ট নয়। অনিক্স ক্যাপিটাল গ্রুপের প্রধান গ্রেগ নিউম্যান জানান, ইউরোপে এর প্রভাব পুরোপুরি বুঝতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এবং তেলের দাম আরও বেড়ে ১২০ ডলার ছাড়িয়ে যেতে পারে।