শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৯:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •

ব্যবসায়ীদের সমস্যা সমাধানে নিয়মিত ‘মিট দ্য বিজনেস’ আয়োজন করবে এনবিআর

ব্যবসায়ীদের সমস্যা সমাধানে নিয়মিত ‘মিট দ্য বিজনেস’ আয়োজন করবে এনবিআর

কাস্টমস, ভ্যাট ও আয়কর সংক্রান্ত নানা অভিযোগ ও সমস্যার সমাধানে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত সংলাপ আয়োজনের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এখন থেকে প্রতি মাসের দ্বিতীয় বুধবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অনুষ্ঠিত হবে ‘মিট দ্য বিজনেস’।
 

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যরা সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে কাস্টমস, ভ্যাট ও আয়কর-সংক্রান্ত মাঠপর্যায়ের সমস্যা শুনবেন। এর মাধ্যমে ব্যবসায়ীরা তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরতে পারবেন, যা কার্যকর সমাধান গ্রহণে এনবিআরকে সহায়তা করবে।
 

আগামী বুধবার বিকেল ৩টায় এনবিআরের মাল্টিপারপাস হলরুমে (কক্ষ নং-৩০১) অনুষ্ঠিত হবে এ মাসের সংলাপ। আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে নিবন্ধন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
 

এনবিআরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নিয়মিত এ ধরনের উদ্যোগ ব্যবসা-বাণিজ্যের পরিবেশকে আরও গতিশীল করবে এবং রাজস্ব আহরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে।