সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আফগানিস্তানে শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে প্রাণহানি ২৯

আফগানিস্তানে শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে প্রাণহানি ২৯

অনলাইন ডেস্ক:-

 

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি প্রদেশে শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের ফলে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।
 

ফরাসি বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাকৃতিক এই দুর্যোগে দেশটির ফারাহ ও কান্দাহার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরায়েল সায়ারের তথ্য অনুযায়ী, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের ফলে প্রদেশটির বিভিন্ন এলাকায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ছয়জন আহত হয়েছেন।
 

অন্যদিকে, কান্দাহার প্রদেশের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, সেখানে ভারী বর্ষণের কারণে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
 

আফগানিস্তান জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ২০২৩ সালে জাতিসংঘ উন্নয়ন সংস্থার দেশটির প্রতিনিধি স্টিফেন রড্রিকেস সতর্ক করেছিলেন যে, খরা, বন্যা, নদীভাঙন এবং কৃষি উৎপাদনশীলতার হ্রাস দেশটির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
 

২০২৪ সালের মে মাসে দেশটিতে আকস্মিক বন্যায় শত শত মানুষের মৃত্যু হয়। প্লাবিত হয় বিস্তীর্ণ কৃষিজমি, আর ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় অবকাঠামো।