সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ!

কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ!

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবারই প্রথম উচ্চ মাধ্যমিকে মূল ধারায় ভর্তির সুযোগ পাচ্ছেন। তাদের কলেজে ভর্তির সুযোগ দিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

 

২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত একাদশে ভর্তি নীতিমালা যাচাই করে দেখা গেছে, কোনোবারই কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পাস করা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার কলেজে ভর্তি হতে পারত না। এখন থেকে সে সুযোগ সৃষ্টি হয়েছে। 


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত নীতিমালার ২.৩.৬ ধারায় বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণরা সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো গ্রুপে ভর্তির আবেদন করতে পারবেন।

 

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদ বলেন, ‘কারিগরিতে এসএসসি ও দাখিল ভোকেশনাল যারা পড়ছে, তারা তো সাধারণ শিক্ষার সব কিছুই পড়ছে। তাই তাদের সাধারণ ধারায় পড়ার সুযোগ পাওয়া উচিত। এজন্য এটি নীতিমালায় যোগ করা হয়েছে।’