শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৩:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বঙ্গভবনে পৌঁছালেন প্রধান নির্বাচন কমিশনার, তফসিল আলোচনা আজ

বঙ্গভবনে পৌঁছালেন প্রধান নির্বাচন কমিশনার, তফসিল আলোচনা আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি এবং তফসিল ঘোষণাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
 

বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে সিইসি বঙ্গভবনে পৌঁছান। তার আগে সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে তিনি বঙ্গভবনের উদ্দেশে রওনা হন।
 

সিইসির সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, তাহমিদা বেগম, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহিমেল মাছউদ এবং ইসি সচিব আখতার আহমেদ।
 

এদিকে, চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করতে ইতোমধ্যে বিটিভি এবং বাংলাদেশ বেতারকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।