সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুদকের চিঠিতে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধ

দুদকের চিঠিতে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্লট জালিয়াতি মামলার তদন্তকারী কর্মকর্তারা এ সংক্রান্ত চিঠি পাঠান। এতে উল্লেখ করা হয়, আসামিরা বিদেশে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে তাদের অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে আনতে আদালত ইতোমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
 

এদিকে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাতিজি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ অন্য আসামিদের বিরুদ্ধে দায়ের করা তিন মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
 

বৃহস্পতিবার সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে মামলার জব্দতালিকার ৪৪টি নথি উপস্থাপন শেষে সাক্ষ্য নেওয়া হয়।