রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:২১:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

সিরাজগঞ্জে ড্রেন নির্মাণকালে দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জে ড্রেন নির্মাণকালে দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি:-

 

সিরাজগঞ্জ শহরে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে শহরের শাহেদনগর ব্যাপারীপাড়ায় ড্রেনের জন্য গর্ত খননের সময় পাশের একটি দেয়াল ধসে পড়ে। এই দুর্ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন। নিহত শ্রমিকদের পরিচয় পাওয়া যায়নি।
 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রহমান জানান, ড্রেন নির্মাণের জন্য পাঁচ ফুট গভীরতায় খননের কাজ চলছিল। এরই মধ্যে পাশের একটি বাড়ির ৬ থেকে ৭ ফুট উঁচু দেয়াল ধসে পড়ে এবং পাঁচ শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দ্রুত দেয়াল সরিয়ে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন। একজনকে গুরুতর অবস্থায় বগুড়ার জন্য পাঠানো হয়েছে।
 

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। একজনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।