মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পরিবারের সব সদস্যই এক সাবান ব্যবহারের ক্ষতিকর দিক

পরিবারের সব সদস্যই এক সাবান ব্যবহারের ক্ষতিকর দিক

প্রায় সব বাড়িতে গোসলের জন্য একটাই সাবান রাখা হয়। পরিবারের সব সদস্যই এক সাবান ব্যবহার করেন। বিষয়টি পারতপক্ষে স্বাভাবিক। তবে এর ক্ষতিকর দিকও আছে। 

২০০৬ সালে ‘ইন্ডিয়ান জার্নাল অব ডেন্টাল রিসার্চ’-এর গবেষণায় বলা হয়েছিল, সাবানের ওপরের স্তরে কমপক্ষে পাঁচ ধরণের ভাইরাসের অস্তিত্ব থাকতে পারে। তারপর অনেকদিন আর এ নিয়ে আলোচনা তেমন হয়নি। অনেক পরে একই বিষয়ে ২০১৫ সালে আবার একটি সমীক্ষা চালায় ‘আমেরিকান জার্নাল অব ইনফেকশন কন্ট্রোল’।


তারা জানায়, একটি হাসপাতালে ব্যবহৃত প্রায় ৬২ শতাংশ বার সাবানে নানা ধরনের রোগজীবাণু রয়েছে। এই সংক্রামিত সাবান ব্যবহার করলে সেখান থেকে ব্যাকটেরিয়াগুলো মানবদেহে ছড়িয়ে পড়তেই পারে বলেও ইঙ্গিত দেয় তারা। তাই সাবান রোগ সংক্রমণ ঠেকানোর জন্য জরুরি হলেও সাবান একাধিক ব্যক্তি ব্যবহারে সংক্রমণ ছড়ানোর শঙ্কা থাকে অনেক। 

এতকিছুর পরও কোনো গবেষণায় সাবানের মাধ্যমে ভয়াবহ সংক্রমণের নজির মেলেনি। বরং জীবাণুর সংক্রমণ রোধে এর ভূমিকা আছে। বাড়িতে তাই একই সাবান ব্যবহার করলে ক্ষতি আছে এমন নয়। শুধু গোসলের সময় গায়ে সাবান দেওয়ার আগে সাবানটি পানিতে ধুয়ে নিন। ওপরের স্তরে জীবাণু বা ময়লা দূর হয়ে যাবে৷