বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান

স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান

ঢাকা, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যের রুটে সাময়িকভাবে স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের কোনো বাড়তি খরচ ছাড়াই টিকিটের পুরো টাকা ফেরত অথবা ভ্রমণের তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

 

জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি আজ বুধবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ থাকবে। তবে জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট রুটে বিমানের নিয়মিত সেবাগুলো আগের শিডিউল অনুযায়ী চালু রয়েছে।

 

বিমান কর্তৃপক্ষ জানায়, এই সময়ে স্থগিত হওয়া ফ্লাইটের টিকিটধারী যাত্রীরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই রিফান্ড বা তারিখ পরিবর্তনের সুবিধা পাবেন। যাত্রীরা দেশ-বিদেশের যেকোনো বিমান সেলস সেন্টার অথবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি থেকে এই সেবা নিতে পারবেন।

 

ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের কল সেন্টার ১৩৬৩৬ (দেশি) অথবা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

 

যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।