শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রথম আলো–ডেইলি স্টারে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেপ্তার, মোট ২৮

প্রথম আলো–ডেইলি স্টারে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেপ্তার, মোট ২৮

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২৮ জনে।
 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
 

গ্রেপ্তারকৃতরা হলেন— আব্দুর রহমান (৩০), মো. জান্নাতুল নাঈম, মো. ফয়সাল (২৪), ক্বারী মুয়াজ বিন আব্দুল রহমান (৩৩), জুবায়ের হোসাইন (২১), মো. আলমাস আলী (২৯), জুলফিকার আলী সৌরভ (২২), নিয়াজ মাহমুদ (২৮), মোহাম্মদ মাইনুল ইসলাম (২২), মো. হাসেম (২৬) ও আরাফাত ইয়াসিন (২৯)।
 

ডিবি সূত্র জানায়, ১৮ ডিসেম্বর দিবাগত রাতে কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে একদল উচ্ছৃঙ্খল জনতা ন্যক্কারজনক হামলা চালায়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তে গোয়েন্দা পুলিশ (ডিবি) ধারাবাহিক অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই ঘটনায় তেজগাঁও থানা পুলিশ আরও ২ জনকে গ্রেপ্তার করে।
 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।