শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৫:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি


 

খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ



 

খাগড়াছড়িতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গরিব ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

 

খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ — ছবি ২


 

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেড় শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের হাতে খাবার তুলে দেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

 

খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ — ছবি ৩


 

এ সময় ওয়াদুদ ভূইয়া বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান এবং বলেন, “আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তার আদর্শকে ধারণ করে ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে শক্তিশালী করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে চাই।”
 

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকুসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।