রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ

আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-


রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।


 

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ



গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাকিব (১৯), ২। মোঃ ফারহান খান (১৮), ৩। সালমান আহম্মেদ (১৮), ৪। মোঃ জিহান আহম্মেদ (১৮) ও অপর একজন অপ্রাপ্ত বয়স্ক। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুটি ধারালো চাপাতি, একটি ধারালো টিপ চাকু, চারটি স্টিলের এসএস পাইপের সাথে সাইকেলের ব্রেকের স্টিলের ডিক্স ও সাইকেলের চেইনের ডিক্স ঝালাই করে দেশীয় তৈরি বিশেষ ধরণের অস্ত্র ও একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।
 

শনিবার (৮ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১১:১০ ঘটিকায় কোতয়ালী থানাধীন বাবুবাজার ব্রীজের নিচে ও বংশাল থানা এলাকায়ক ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
 

কোতয়ালী থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে কোতোয়ালী থানাধীন বাবুবাজার ব্রীজের নিচে হোটেল টিপু সুলতান পয়েন্টে কতিপয় দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের মধ্য থেকে  সাকিব ও ফারহানকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। বাকী ১০/১৫ জন ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃত সাকিব ও ফারহানের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাতেই বংশাল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সালমান আহম্মেদ, মোঃ জিহান আহম্মেদ ও অপর একজন অপ্রাপ্ত বয়স্ক কিশোরকে গ্রেফতার করা হয়। 
 

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উক্ত এলাকায় একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।