রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১২:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আশরাফুল মাস্টার রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আশরাফুল মাস্টার রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের বীরমুক্তিযোদ্ধা আশরাফুল হক মাস্টার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান।

শুক্রবার সকালে কয়লাদিয়াড় উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কয়লাদিয়াড় কেন্দ্রীয় গোরস্তানে তার মরদেহ দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। তার জানাযায় অংশ নেন বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম, বীরমুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসসহ বিভিন্ন ইউনিটের বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় মুসল্লিরা।