সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:২২:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ড. ইউনূসের কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান

ড. ইউনূসের কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান

ঢাকা প্রেস নিউজ

 

উপযুক্ত ক্ষতিপূরণ এবং পর্যাপ্ত সহায়তার দাবিতে জুলাই আন্দোলনে আহতরা রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
 

বুধবার দুপুরে, তারা একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন। এর আগে, বিভিন্ন সময় আন্দোলনে আহতরা শ্যামলী, শাহবাগ এবং উপদেষ্টার বাসভবনসহ যমুনা অবরোধ করে স্বীকৃতি এবং পুনর্বাসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন।
 

ডিএমপি তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান সমকালকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা তাদের কিছু দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা রাস্তা অবরোধ করেনি, তবে কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
 

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।