সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:০৫:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

চ্যানেল ওয়ান সম্প্রচারে আর কোনো বাধা নেই

চ্যানেল ওয়ান সম্প্রচারে আর কোনো বাধা নেই

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত স্থগিত করে আপিল বিভাগ আদেশ দিয়েছেন, ফলে বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচারে এখন আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
 

আজ সোমবার, বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
 

এর আগে, দীর্ঘ ১৬ বছর পর গত ২৩ জানুয়ারি চ্যানেল ওয়ান আপিল দায়েরের অনুমতি পায়। আপিল বিভাগের চেম্বার বিচারপতি তখন এ সংক্রান্ত আদেশ দেন।
 

উল্লেখ্য, দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান ২০১০ সালের ২৭ এপ্রিল বন্ধ হয়ে যায়। সেদিন সন্ধ্যা ৬টার পর তৎকালীন সরকার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেয়, যার ফলে সম্প্রচার কার্যক্রম স্থগিত হয়ে যায়। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটিআরসিকে বাধ্য করে চ্যানেল ওয়ানের সম্প্রচারে হস্তক্ষেপ করেন। এরপর চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ হাইকোর্টে মামলা করলেও, সরকারের চাপে মামলাটি খারিজ করে দেওয়া হয়।
 

চ্যানেল ওয়ানের লিগ্যাল অফিসার মিজান-উল হক জানান, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর বিষয়টি পুনরায় আদালতে তোলা হলে চেম্বার জজ আপিলের অনুমতি দেন।
 

এই আদেশে সন্তোষ প্রকাশ করেছেন চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। তিনি বলেন, "চ্যানেল ওয়ানকে অন্যায়ভাবে বন্ধ করা হয়েছিল, তবে আজ আদালত ন্যায়বিচার করেছেন।"