মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৬:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তানে জ্বালানি সংকট

পাকিস্তানে জ্বালানি সংকট

ভয়াবহ জ্বালানি সংকট চলছে পাকিস্তানে। এই পরিস্থিতি সামাল দিতে রাত ৮টার মধ্যে সকল মার্কেট ও বাণিজ্যিক কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনতে জ্বালানি সংকটের সমাধান করতে আরও কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে পাক সরকার। এরমধ্যে আছে, আগামী বাজেটে জ্বালানি নীতিতে আমূল পরিবর্তন।


মঙ্গলবার পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একাধিক বৈঠকে বসেন কর্মকর্তাদের সঙ্গে। এরপরই তিনি নতুন এই পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করেন

যদিও এমন পদক্ষেপের সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, রাত ৮টা হচ্ছে তাদের ব্যবসার সেরা সময়। এই সময় যদি মার্কেট বন্ধ করে দেয়া হয় তাহলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

তারা গতবারের মতো এবারও সরকারের ঘোষণার বিরোধিতা করছে। অল পাকিস্তান আঞ্জুমান-ই-তাজিরানের সভাপতি আজমল বালোচ এক বিবৃতিতে বলেছেন, চলতি মৌসুমে আমরা রাত ৮টার মধ্যে আমাদের দোকানপাট বন্ধ করব না। সরকার অতীতে এই ধরনের অনেক প্রচেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে।


এদিকে আগামী ১ জুলাই থেকে নতুন এই নিয়ম চালুর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। 

তিনি বলেন, আজ জ্বালানি সংরক্ষণের জন্য বেশ কিছুর পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। এরমধ্যে আছে, রাত ৮ টার মধ্যে দোকান এবং বাণিজ্যিক কেন্দ্রগুলি বন্ধ করা, এলইডি লাইট ব্যবহারে উৎসাহিত করা, গিজারগুলির বিদ্যুৎ চাহিদা কমিয়ে আনতে এর উন্নয়ন নিশ্চিত করা। এতে করে পাকিস্তান বছরে এক বিলিয়ন ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবে।