শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৪০:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •

চারঘাট পৌরসভায় দুদকের অভিযান

চারঘাট পৌরসভায় দুদকের অভিযান

মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী):-


 

চারঘাট পৌরসভায় দুদকের অভিযান


 

রাজশাহীর চারঘাট পৌরসভার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত “আট কোটি টাকা ব্যয়ের পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্প”-এ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। এই অনিয়মের বিষয়টি কয়েকটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হওয়ায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে রাজশাহী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি টিম চারঘাট পৌরসভায় অভিযান পরিচালনা করেন।
 

অভিযানকালীন সময় টিমের নেতা ইসমাইল হোসেন জানান, পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্পে অভিযুক্ত অনিয়মের অধিকাংশ অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। অভিযানের পরে পৌর নির্বাহী প্রকৌশলী আতাউর রহমানকে সমস্ত তথ্য ও প্রতিবেদন আকারে উপ-পরিচালক, দুদক রাজশাহী বরাবর দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে।
 

উল্লেখ্য, চারঘাট পৌর শহরে পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ২০১৮ সালে এই প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পটির মোট ব্যয় ৮ কোটি ৫৫ লাখ টাকা। এর আওতায় নির্মাণ করা হয়েছে ৬ লাখ ৮০ হাজার লিটার ক্ষমতাসম্পন্ন ওভারহেড রিজার্ভার, ৫টি পানি বিশুদ্ধকরণ পাম্প হাউজ এবং ২৫ কিলোমিটার দৈর্ঘ্যের পানি সরবরাহ পাইপলাইন।
 

অভিযানকালে উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক শারমিন আক্তার, উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান এবং চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।