সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থীর বৃত্তি 

গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থীর বৃত্তি 

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-


গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার কেন্দ্রীয় ঈদ গাঁ মাঠের পশ্চিম পাশে  অবস্থিত  গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় ৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে ১০২  জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। তাদের মধ্যে ৬৯ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। 

 

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে কোটা ভিত্তিক জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে মোঃ ফারদিন ফয়সাল কবির, মোঃ তানভির মাহতাব , মোঃ আব্দুল বাকের, অনুপ কুমার মন্ডল, মোঃ আল হাসিবু খন্দকার শুভ, উম্মে হাবিবা নুপুর, ইশরাত জাহান ঐশি, মোছাঃ আয়শা সিদ্দিকা, নুশরাত জাহান মারিয়া  ৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।  

 

এ বিষয়ে স্কুলের অধ্যক্ষ জনাব রামদেব সরকার বলেন, স্কুল প্রতিষ্টাকাল থেকে চলতি বছরেও এসএসসি শিক্ষার্থীরা  সাফল্য বয়ে এনেছে। এমন সাফল্যর জন্য তিনি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টার ফলাফল বলে জানান। আগামীতে এই সাফল্য ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।