মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চরমোনাই পীরের মহাসমাবেশে একত্রিত জামায়াত, এনসিপি, হিন্দু মহাজোটসহ বিভিন্ন দলের নেতারা

চরমোনাই পীরের মহাসমাবেশে একত্রিত জামায়াত, এনসিপি, হিন্দু মহাজোটসহ বিভিন্ন দলের নেতারা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

সংস্কার, বিচারপদ্ধতির শুদ্ধি, সংখ্যানুপাতে নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। চরমোনাই পীরের নেতৃত্বাধীন এই মহাসমাবেশে জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
 

দুপুর ২টায় শুরু হওয়া লাখো মানুষের এই সমাবেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও অংশ নেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যানুপাতে নির্বাচনের পক্ষে অবস্থান নেওয়ায় বিএনপিকে এই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে দলটি।
 

জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান। এছাড়া সমাবেশে যোগ দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলম।
 

আরও উপস্থিত ছিলেন—

  • নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার

  • খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদের

  • ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি

  • বাংলাদেশ খেলাফতের মহাসচিব জালাল উদ্দীন

  • খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী
     

সমাবেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের মধ্যেও ছিল উল্লেখযোগ্য উপস্থিতি। জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বোধিজ্ঞান ভাবনাকেন্দ্রের সভাপতি দয়াল কুমার বড়ুয়া এবং বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও এ সমাবেশে যোগ দেন।
 

এ মহাসমাবেশ রাজনৈতিক ও ধর্মীয় ঐক্যের এক ব্যতিক্রমধর্মী নজির হিসেবে দেখা হচ্ছে।