সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৯:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সহিংসতায় নিহতদের সুষ্ঠু বিচার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিসহ ৯ দফা বাস্তবায়নে হাইকোর্টের সামনে আন্দোলন শিক্ষার্থীদের

সহিংসতায় নিহতদের সুষ্ঠু বিচার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিসহ ৯ দফা বাস্তবায়নে হাইকোর্টের সামনে আন্দোলন শিক্ষার্থীদের

কোটা সংস্কার ও পরবর্তী সহিংসতায় নিহতদের সুষ্ঠু বিচার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিসহ ৯ দফা বাস্তবায়নের জন্য হাইকোর্টের সামনে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় হাইকোর্টের প্রধান গেট ও আন্দোলনকারীদের ঘিরে রাখে পুলিশ-বিজিবি।

 

আজ বুধবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে হাইকোর্টের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রসহ সচেতন নাগরিক সমাজ ৯ দফা দাবি বাস্তবায়নে স্লোগান দেয়।

 

এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’সহ নানা স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।