শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৬:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচীব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

এক্সপ্রেসওয়ে আড়িয়াল খাঁ সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ নিহত, ১৫ আহত

এক্সপ্রেসওয়ে আড়িয়াল খাঁ সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ নিহত, ১৫ আহত

মাদারীপুর প্রতিনিধি 


 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর এলাকায় আড়িয়াল খাঁ সেতুর ওপর ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ ঘটেছে। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন। এছাড়া কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
 

প্রাথমিক তদন্তে জানা গেছে, আড়িয়াল খাঁ সেতুর ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
 

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস জানান, “আমি অন্য একটি গাড়িতে যাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে দেখি ভাঙ্গাগামী যাত্রীবাহী বাসটি সামনে থাকা পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। বিশেষ করে বাসের সামনের যাত্রীদের হতাহত হওয়ার আশঙ্কা ছিল।”
 

ওসি জহুরুল ইসলাম বলেন, “এই দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। দুর্ঘটনাক্রান্ত বাসটি ঢাকা থেকে আসছিল।”